Blog

  • সাইনবোর্ড উত্তর ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে সকল ব্যবসায়ী ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

    আলহামদুলিল্লাহ, আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে এলাকার সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা, অধিকার রক্ষা করা এবং একটি সুসংগঠিত ব্যবসায়ী সমাজ গড়ে তোলার লক্ষ্যে।

    🤝 আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

    ✔️ ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি
    ✔️ ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা
    ✔️ নিরাপদ ও সুশৃঙ্খল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা
    ✔️ স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা
    ✔️ নতুন ব্যবসায়ীদের সহায়তা ও দিকনির্দেশনা প্রদান

    📍 আমাদের অঙ্গীকার:

    ঐক্য, সততা ও উন্নয়ন”—এই তিনটি মূলনীতিকে সামনে রেখে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।

    📣 সকল ব্যবসায়ী ভাইদের আমাদের এই সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
    আপনার অংশগ্রহণই আমাদের শক্তি।

    🕌 ধন্যবাদান্তে
    সাইনবোর্ড উত্তর ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন